,

আখাউড়া স্হলবন্দর দিয়ে দেশে ফেরা পিতা-পুত্রের করোনা পজিটিভ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি পিতা-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন সেখানকার ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। আক্রান্তদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানার পশ্চিম কদুরখিল এলাকায়। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. মোরশেদুল হক জানান, ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আটজন গত বুধবার দেশে ফিরেন। ওই বাংলাদেশিরা করোনাভাইরাস পরীক্ষার জন্য আগরতলায় নমুনা দিয়ে এসেছিলেন। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ আসে বলে আমাদেরকে জানানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য