,

বাস-ট্রেন সংঘর্ষে পাকিস্তানে ২০ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর-ডন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নিহতরা প্রধানত শিখ তীর্থযাত্রী। নানকানা সাহিব থেকে তারা বাড়ি ফিরছিলেন।

পাঞ্জাব মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। তারা নানকানা সাহিব থেকে পেসওয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ৭ জন পুরুষ ছিল। নিহত ১৯ জন শিখ ধর্মাবলম্বী ও অপরজন বাসচালক ছিলেন।

পাঞ্জাব পুলিশ বলেছে, প্রদেশের শেখুপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে করাচি-লাহোরগামী যাত্রীবাহী শাহ হুসেন এক্সপ্রেস নামের একটি ট্রেন শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে যাত্রীবাহী বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য