সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী লকেট করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অভিনেত্রী ও সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার তার কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন লকেট।

আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তবে জ্বর থাকায় চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে তাকে।

শুক্রবার বিকাল ৩টার দিকে নাগাদ লকেট চট্টোপাধ্যায় টুইট বার্তায় লেখেন, আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত প্রায় এক সপ্তাহ ধরেই যে আমি হোম আইসোলেশনে রয়েছি।

অভিনেত্রী লকেটের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ৫-৬ দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। মৃদু জ্বর ছিল। তাপমাত্রা থাকছিল ৯৯ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি।

জ্বর আসতেই হোম কোয়ারেন্টিনে চলে যান বলে জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

অভিনেত্রী লকেট বলেন, ‘খুব বেশি অসুস্থ বোধ করছি না। শুধু অল্প জ্বরটাই রয়েছে। তাই এখনও হাসপাতালে যাইনি। বাড়িতেই থাকব, নাকি হাসপাতালে যেতে হবে, সেটা চিকিৎসকরাই স্থির করবেন।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী