সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর বানানো কেক খেয়েই দিন শুরু নিরবের

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে নিজেকে থীতু করেছেন চলচ্চিত্রে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। উপহার দিয়েছেন বহু দর্শকনন্দিত সিনেমা। বলছিলাম সাখাওয়াত হোসেন নিরবের কথা যাকে সবাই ‘চিত্রনায়ক নিরব’ হিসেবেই চেনেন। করোনার আগেই শেষ করেছেন নতুন সিনেমা ‘ক্যাসিনো’, রয়েছে মুক্তির অপেক্ষায়।

বৃহস্পতিবার এ চিত্রনায়কের জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৩৬ বসন্ত পার দিলেন। পা রাখলেন ৩৭তম বসন্তে। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মীসহ অসংখ্য ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ নায়ক। সবার এমন ভালোবাসায় মুগ্ধ তিনি। তবে জন্মদিনে বিশেষ আয়োজন থাকছে না এবার। ঘরে পরিবারের সঙ্গেই দিনটি কাটাচ্ছেন বলে জানান তিনি।

চিত্রনায়ক নিরব বলেন, গত ১০৩ দিন ধরেই বাসায় রয়েছি। সেই দিনগুলো যেরকম কেটেছে আজকের দিনতিও ঠিক সেরকমই; কনো ব্যতিক্রম নেই। তবে কিছু বাড়তি ভালো লাগা তো আছেই। সবাই বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন; এটা বেশ ভালো লাগছে। যারা যারা শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা জানান নি তাদের সবার প্রতিই আমার ভালোবাসা থাকলো।

তিনি আরও বলেন, যেহেতু একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তাই বাড়তি কোন আয়োজন করছি না। পরিবারের সঙ্গে বিগত দিনগুলি যেভাবে কাটিয়েছি আজকেও তাই। তবে ভালো লাগার বিষয় হলো, প্রথমবার আমার স্ত্রী জন্মদিন উপলক্ষ্যে নিজ হাতে কেক তৈরি করেছে। প্রতিবার জন্মদিনেই তো বাইরে থেকে কেক আনা হয় কিন্তু এবার বাইরে থেকে কিছুই আনিনি। স্ত্রীর হাতে বানানো প্রথম কেক দিয়েই এবারের জন্মদিন পালন করলাম।

গত বছর এফডিসিতে প্রিয় মানুষজন, সহকর্মী ও ভক্তদের সঙ্গে কেক কেটেছিলাম। সেখানে ভক্তদের সঙ্গে কাটানো সময়গুলো এবার খুব মিস করছি। প্রতিবারই আমাকে ঘিরে তাদের উন্মাদনা দেখে সিক্ত হই আমি। জন্মদিন এলে নিউজফিডে এলেই সবার এত এত শুভেচ্ছা দেখি তখন মনে হয় যেন একটা ‘উৎসব’ চলছে।

নিরব অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে মন যেখানে হৃদয় সেখানে, বলো না তুমি আমার, তুমি আসবে বলে, রাজা সূর্য খাঁ, এইতো ভালোবাসা, তোমার মাঝে আমি, জীবন নদীর তীরে, কুমারী মা, এক কাপ চা (অতিথি চরিত্রে) চার অক্ষরে ভালবাসা, গেইম রিটার্নস, মনের অজান্তে, নদীজন, ভোলা তো যায় না তারে, শয়তান (হিন্দি সিনেমা/বলিউড) আব্বাস, বাংলাশিয়া (ইংরেজি সিনেমা/ মালয়েশিয়া) হৃদয় জুড়ে উল্লেখ্যযোগ্য। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ক্যাসিনো’ সিনেমাটি; যেটি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে বলে জানা যায়।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর তাশফিয়া তাহের ঋদ্ধিকে বিয়ে করেন চিত্রনায়ক নিরব। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান যুওয়াইনাহ্ ও যুওয়াইবাহ্।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী