,

৪ দিন বন্ধ ঢাকা-সিলেট মহাসড়ক

news-image

সিলেট প্রতিনিধি : শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের জন্য সিলেট-ঢাকা মহাসড়ক আগামী ৭ জুলাই পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার ৬টা থেকে মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়। একইসাথে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সড়ক ও জনপদ সিলেট বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপদ সিলেট সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

রিতেশ বড়ুয়া জানান, শুক্রবার ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ হবে। চেষ্টা করা হবে আরও আগেই মেরামত কাজ শেষ করার। মেরামত কাজ চলাকালীন সেতু দু’টির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য