,

ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্বের বালাই নেই!

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী রংপুর নগরীতে বিকাল ৪টার পর থেকে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানসহ দোকানপাট বন্ধ রাখা হলেও থেমে নেই থেমে নেই রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের আম বাজারে বেচা কেনা ।

এই বেচা বিক্রি সকাল থেকে শুরু করে চলে রাত ৯টা পর্যন্ত। করোনার এই প্রাদুর্ভাবে আম বাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে। আম বাজারে সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতা ও বিক্রেতারা। এতে করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা সচেতন মহল। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় বাস টার্মিনালের আম বাজারে রংপুরের পদাগঞ্জের বিখ্যাত হাড়িভাঙ্গা আম বেশী বিক্রি হচ্ছে। সেই সাথে ফজলি, হিমসাগর (খিরসাপাত), গোপালভোগ, মহনভোগ, ল্যাংড়াসহ শতাধিক জাতের আম রয়েছে। তবে এবার দাম একটু চড়া।

ব্যবসায়ীরা জানান, রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের মণপ্রতি বিক্রি হচ্ছিল ১৯০০ থেকে ২২০০ পর্যন্ত। সেই হাড়িভাঙ্গা আম এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ২৬০০ থেকে ২৮০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও প্রতিমণ হিমসাগর ২৫০০ থেকে ৩২০০ টাকা, ল্যাংড়া ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

খোড়াগাছ পদাগঞ্জের আমচাষি জামিল উদ্দিন বলেন, করোনার কারণে সরাসরি আম কিনছেন এমন ক্রেতার সংখ্যা খুব কম। অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে আমরা ক্রেতাদের হাতে আম তুলে দিচ্ছি। এভাবে আমরা আমের অনেক অর্ডার পাচ্ছি। নিজস্ব কুরিয়ারের মাধ্যমে ফরমালিনমুক্ত আম পাঠাচ্ছি। এছাড়াও হোম ডেলিভারিও দিচ্ছি।

নগরীর চেকপোষ্ট এলাকার শহিদুল ইসলাম নামের এক ক্রেতা জানান, করোনাকালে আম বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় দেখে অবাক হয়েছি। এখানে সামাজিক দুরত্বের বালাই নেই। এই পরিস্থিতি দেখে আম কেনা হয়নি।

এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল আম বাজারের ইজারাদার মহিদুল ইসলাম লুথু জানান, মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের আম বিক্রির কথা বলা হচ্ছে।

রংপুর সিটি কর্পোরেশনের বাজার শাখার সহকারী আনারুল হক জানান, করোনার এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রেখে আম ক্রয় ও বিক্রয় করা জন্য সিটি কর্পোরেশন থেকে ব্যবসায়ীদের চিঠি দেয়া হয়েছে। তবে যদি কেউ না মানে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, আম বাজারের বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া