,

আশুগঞ্জে আ.লীগ নিয়ে কটুক্তি করায় যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আ.লীগ নিয়ে কটুক্তি করার অভিযোগে আশিকুর রহমান রনি নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলার আশুগঞ্জ উপজেলার আশিকুর রহমান রনি নামে একটি আইডি থেকে বাংলাদেশ আ.লীগ, সরকার, স্থানীয় প্রশাসন, রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়িদের বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও আপত্তিজনক স্ট্যাটাস দিয়ে আসছিল। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে জাহাঙ্গীর মুন্সী নামে এক ব্যক্তি বাদী হয়ে আশুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী জাহাঙ্গীর মুন্সি জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশিকুর রহমান রনি নামে একটি আইডি থেকে প্রতিনিয়ত বাংলাদেশ আ. লীগ, সরকার, স্থানীয় প্রশাসন, রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়িদের বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও আপত্তিজনক স্ট্যাটাস দিয়ে আসছিল।

এরই কারনে তার অপতৎপরতা বন্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এই সময় তাকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের অভিযান চলছে।

উল্লেখ্য: আশিকুর রহমান রনি বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মানব পাচার মামলা সহ কুমিল্লায় চাঁদাবাজি মামলা রয়েছে। এছাড়া প্রতারণা করে জেলার দুই প্রয়াত সাংবাদিকের অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য