,

রংপুরে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, ব্যংকার, পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পীরগঞ্জের এক বৃদ্ধ (৭৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মিঠাপুকুর শঠিবাড়ির এক পুরুষ (৫৫), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৮), মাহিগঞ্জ থনার এক পুলিশ সদস্য (৫০), জেলা পুলিশের এক সদস্য (২৫), কাউনিয়া থানা পুলিশের এক সদস্য (২৩), এক পুলিশ সদস্য (৪৮), নগরীর বানিয়াপাড়ার এক পুরুষ (৫০), কেরানীপাড়ার এক নারী (৫০), এক পুরুষ (৪০), হনুমানতলার এক নারী (৩৪), মুলাটোলের এক পুরুষ (৪৮), হাবীবনগরের এক পুরুষ (৪৭), এক যুবতী (২৬), সেনপাড়ার এক শিশু (৫), জলকরের এক পুরুষ (৫৪), অপর পুরুষ (৪৯), আদর্শপাড়ার এক চিকিৎসক (৬৭), এক কিশোরী (১৬), গঙ্গাচড়ার এক পুরুষ (৪০), এক যুবতী (২৪), অপর যুবতী (২৭), মিঠাপুকুরের এক পুরুষ (৩৩), এক যুবতীর (২৭) রয়েছেন।

এছাড়া লালমনিরহাট পাটগ্রামের এক বৃদ্ধ (৬০), এক পুরুষ (৪২), অপর পুরুষ (৩৫), এক নারী (৩৫), মোঘলহাটের এক যুবতী (২৫),গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৫৭), পলাশবাড়ির এক বৃদ্ধ (৬৫), পলাশবাড়ি সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৫), গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী (৫০), কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে এক পুরুষের (৪৩) করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৪ জন, লালমনিরহাটে ৫, গাইবান্ধায় ৪ এবং কুড়িগ্রাম জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮৫ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৬১৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

এ জাতীয় আরও খবর

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক