,

এই নায়িকার মনে যে থাকে

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকার মন বলে কথা! তার কথা জানতে ব্যাকুল সবাই। কিন্তু কতটাই আর জানান তিনি!

ঢাকার টালমাটাল ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা মাহিয়া মাহি মনের কথা বললেন সম্প্রতি। তবে খোলাসা করলেন না— মনের ভেতর আসলে কে আছে!

বৃহস্পতিবার রাতে ফেইসবুক পোস্টে লেখেন, “যে থাকে মনের এতোটা গভীরে, চোখজোড়া বন্ধ করে চাইলেই যে আমার পাশে এসে বসে, গাল ধরে টানে, আমার চুলে তেল দিয়ে দেয়, ভয়ংকর মন খারাপের সময় যে তার অদৃশ্য কাঁধটা এগিয়ে দেয় মাথা রাখার জন্য, জীবনের অনেক কঠিন রাস্তায় একা হাঁটার সময় যার তর্জনী আঙ্গুলটা চাইলেই আমি শক্ত করে ধরতে পারি।”

আরও বলেন, “তাকে স্বশরীরে সামনে বসিয়ে দেখাটা কি খুব জরুরি? তাকে তো এমনিই দেখতে পাই, চোখ বন্ধ করলেই দেখতে পাই।” সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের কিছু ছবি।

এর আগে আরেকটা পোস্টে মাহি লেখেন, “কাছে না থেকেও কেউ, যদি এতোটা জুড়ে থাকে, তবে তো না থাকাটাই, এক জীবনের অমুল্য অর্জন।”

বোঝাই যাচ্ছে প্রবল বিরহের মাঝে নিজেকে প্রবোধ দিচ্ছেন ‘অগ্নি’-কন্যা।

এ দিকে বছর দেড়েক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাদের একসঙ্গে যেমন প্রকাশ্যে দেখা যায়নি, তেমনি সোশ্যাল মিডিয়ায়ও ছিলেন নীরব। সম্প্রতি ফেইসবুকে যুগল ছবি প্রকাশ করে আড়াল ভাঙেন মাহি। তার স্বামী অপু জানান, তাদের অভিমানের পালা শেষ হয়েছে।

মাঝে কয়েক বছর প্রত্যাশিত সাফল্যের বাইরে ছিলেন মাহি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক লোভনীয় প্রস্তাব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার দাঁড়াবেন ক্যামেরার সামনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য