,

মানুষ সুফল পাচ্ছে খোরশেদের প্লাজমা ও অক্সিজেন উদ্যোগের

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে প্লাজমা ও অক্সিজেন সরবরাহের সুফল পাচ্ছেন মানুষ। অনেকেই তার সংগৃহীত প্লাজমা দিয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা রোগীদের বাড়িতে অক্সিজেন সেবা দিচ্ছেন তিনি। পুরোটাই তিনি করছেন একেবারে বিনামূল্যে।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাত পর্যন্ত তিনি ও তার টিম মোট ৪৭ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীকে প্লাজমা দিয়েছেন। ২৩ জনকে অক্সিজেন সেবা সরবরাহ করেছেন এবং করোনায় ও করোনার উপসর্গে মারা যাওয়া ৯২ ব্যক্তির দাফন-সৎকার করেছেন।

এসব কাজে তাকে সহায়তা করেছেন তার দক্ষ টিম মেম্বাররা। তার প্লাজমা টিমে রয়েছেন- নাঈমুল বাবু, আরাফাত নয়ন, রিজন, সাইফি ও জামান। তার টিমের অনেকেই আক্রান্ত হয়েছেন, আইসোলেশনে থেকেছেন এবং পুনরায় সুস্থ হয়ে আবারো টিমে যোগ দিয়েছেন। এখনো তার দাফন টিম মেম্বার আনোয়ার হোসেন আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

প্লাজমাগুলো তারা সংগ্রহ করছেন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে। সেগুলো প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন তারা। অক্সিজেন সরবরাহ কাজে ব্যবহৃত হচ্ছে ৫টি সিলিন্ডার ও ৩টি অত্যাধুনিক অক্সিজেন মেশিন যা কিনা বাতাস থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন জেনারেট করে রোগীকে সরবরাহ করতে সক্ষম।

ইতোমধ্যে ২১ জন প্লাজমা সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন। তবে গুরুতর অবস্থায় ৫ আক্রান্ত রোগী প্লাজমা সেবা নিয়েও মারা গেছেন। অক্সিজেন সেবা নিয়ে বেশিরভাগ আক্রান্ত রোগী এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন।

প্লাজমা সেবা নেওয়া মোক্তার হোসেনসহ বাড়ি ফেরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে তারা খোরশেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার এ ঋণ কোনোদিনও পূরণ করা সম্ভব নয় বলে জানান।

মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমি আল্লাহকে খুশি করতে এসব করছি। কোনো কিছু পেতে বা কোনোকিছুর আশায় নয়। আমি আমার কাজ অব্যাহত রাখবো। প্লাজমা সংগ্রহ ও প্রদান আমরাই দেশের প্রথম বেসরকারি উদ্যোগে শুরু করেছি, অক্সিজেন সেবাও।

পরে আমাদের দেখে মানুষ উৎসাহিত হয়েছে এবং বিভিন্ন বেসরকারি সংগঠন এতে এগিয়ে এসেছে। এভাবে সবাই এগিয়ে আসলে আমাদের কাজটি আরও সহজ হবে এবং আমরা আরও ভালোভাবে করোনা মোকাবিলা করতে পারবো। দাফন সৎকারেও আমরা প্রথমে এগিয়ে এসে সবাইকে সাহস যোগাতে চেষ্টা করেছি। আগামী দিনেও আমরা এভাবেই আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা