,

গভর্নরের অবর্তমানে দুই ডেপুটি নিজ ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে কাল শুক্রবার। তাই তার অবর্তমানে ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বারিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। অফিস আদেশটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে গভর্নরের যোগদানের আগ পর্যন্ত ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান এবং ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান গভর্নরের দৈনিক ডাক দেখবেন। ডাক সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। পরে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে ডেপুটি গভর্নরদ্বয় গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। পাশাপাশি প্রয়োজনে কার্যোত্তর অনুমোদন নিবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান গভর্নর ফজলে কবিরকে আবারো রাখতে যাচ্ছে সরকার। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হবে। গত ৮ জুন এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে। নিয়মানুযায়ী সংশোধনীটি সংসদের বাজেট অধিবেশনে পাঠানো হয়। কিন্তু এটি নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি। জাতীয় সংসদের অধিবেশন বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। তাই সংশোধনীটি পাস না হওয়া পর্যন্ত দুজন ডেপুটি গভর্নর দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য