,

জুলিয়া রবার্টসকে পেতে লড়াই দুই বন্ধুর

news-image

বিনোদন ডেস্ক : হলিউডে ব্র্যাড পিট ও জর্জ ক্লুনির বন্ধুত্বকে অন্যরকম উচ্চতায় দেখা যায়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানান উত্থান-পতন আসলেও তাদের সম্পর্ক বরাবরই একই। এর মাঝে জুলিয়া রবার্টস নিয়ে শুরু হয়েছে অন্যরকম প্রতিযোগিতা। সিনেমায় নয়, বাস্তব ময়দানেই!

জেনিফার অ্যানিস্টনের সঙ্গে পিটের বিয়ের সময় অনেক দায়িত্ব নিজের কাঁধে নেন ক্লুনি। অথচ নিজের বিয়ের অতিথি তালিকায় রাখেননি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তারকাকে। কারণ পিটের সে সময়ের স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে পছন্দ করতেন না ক্লুনির আইনজীবী কনে আমাল। তখন সবাই ভেবেছিল এবার বুঝি বন্ধুত্বের দফারফা হলো। না, তেমন কিছু ঘটেনি।

কিন্তু পেশাগত কারণে এই সম্পর্ক দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে হয়তো বা! ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি দুজনেরই রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেখান থেকে আলোচিত অনেক ছবি উপহার দিয়েছেন তারা। বর্তমানে দুই তারকা বড়সড় প্রজেক্ট নিয়ে এগোচ্ছেন। সেখানেই হয়েছে ঝামেলা।

তাদের মাঝে অ্যাঞ্জেলিনা জোলি ও আমাল ক্লুনির তিক্ততা কোনো সমস্যা না হলেও জুলিয়া রবার্টস নিয়ে ঘটছে পেশাগত বিরোধ। কারণ দুজনই নতুন সিনেমায় সঙ্গী হিসেবে চান ‘নটিং হিল’ অভিনেত্রীকে।

বক্স অফিসের চাহিদামাফিক থ্রিলার-রোমান্স নিয়ে এগোতে চাইছেন ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। তাই জুলিয়াকে ডিনারের আমন্ত্রণ, অনবরত ফোনকল, বার্তা ও ফুল পাঠিয়ে ব্যতিব্যস্ত রেখেছেন তারা। এমন আজব পরিস্থিতিতে নায়িকা কাউকেই চূড়ান্ত উত্তর জানাননি। শোনা যাচ্ছে, বিষয়টি জুলিয়া রবার্টসের স্বামী ড্যানি মডারের দৃষ্টি আকর্ষণ করেছে। হলিউডের দুই তারকার এমন অদ্ভুত কাণ্ডে তিনি মজা পাচ্ছেন।

এই তিন তারকাকে এর আগে ‘ওশানস ইলিভেন’ সিরিজে একসঙ্গে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য