রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্তর শেষ সিনেমার নায়িকা বলিউড ছাড়ছেন!

news-image

বিনোদন ডেস্ক : সহশিল্পী সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় টানা ৯ ঘণ্টা জেরা। তারপরই মুম্বাই থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন সাঞ্জনা সাংঘি!

তারা একসঙ্গে অভিনয় করেছেন হলিউড সিনেমা ‘দ্য ফল্টস ইন আওয়ার স্টারস’-এর রিমেক ‘দিল বেচারা’য়। মাস দুয়েক আগে মুক্তির কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয় পরে।

এক ইনস্টাগ্রাম পোস্টে মুম্বাই ছাড়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে জল্পনা।

সাঞ্জনা বলেন, “খুব শিগগিরই দেখা হবে। অথবা কোনোদিনই হবে না।”

মঙ্গলবার রাতে সাঞ্জনাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এ নায়িকা গতবছর ‘মিটু’ অভিযোগ এনেছিলেন সুশান্তর বিরুদ্ধে। বলেছিলেন, ছবির শুটিং চলাকালীন তার সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন নায়ক।

অভিনেতার ‘অতিরিক্ত বন্ধুভাবাপন্ন আচরণে’ বিব্রত হন বলেও জানিয়েছিলেন সঞ্জনা। কেন এই সব অভিযোগ এনেছিলেন এবং শেষ ছবি শুট করার সময়ে সুশান্তর মানসিক পরিস্থিতিই বা কেমন ছিল? যাবতীয় বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে অভিনেত্রীকে। তার পরদিনই প্রকাশ্যে আসে সাঞ্জনার ইনস্টা পোস্ট।

সেখানে একটি ছবি শেয়ার করেন বলিউডে ছোটখাট রোল দিয়ে যাত্রা করা সাঞ্জনা। মুম্বাই এয়ারপোর্টের তার ছবি। সঙ্গে লেখেন, “খোদা হাফিজ মুম্বাই। আমি দিল্লি চললাম। তোমার রাস্তাগুলো একটু অন্যরকম লাগছে। ফাঁকা ফাঁকা। হয়তো আমার মনের অবস্থা আমার দৃষ্টি বদলানোর জন্য দায়ি। অথবা তুমিও কষ্টে রয়েছো।”

এর আগে ‘রকস্টার’, ‘ফুকরে রিটার্নস’সহ কিছু সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন দিল্লির মেয়ে সাঞ্জনা। ‘দিল বেচারা’ হতে যাচ্ছে তার প্রথম বড় ব্রেক। সিনেমাটি শিগগিরই ডিজনি হটস্টারে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সংসদে বক্তব্য মুছে দিলেন স্পিকার

পাহাড়ি ঢলে জাফলংয়ে সর্বস্বান্ত ব্যবসায়ীরা

সিলেটের ডিসি প্রত্যাহার

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা