,

দেশে শনাক্ত দেড় লাখ ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিনে রেকর্ড ৪ হাজার ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে এই ভাইরাসে শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১,৯০০।

করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

দেশে কভিড-১৯ এর সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জুন মাসে। ১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ৭২০, যা মোট আক্রান্তের ৬৫ শতাংশেরও বেশি।

সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জন।

অধিকাংশই মারা গেছেন গত মাসে। ১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা গত এক মাসেই মারা গেছেন ১ হাজার ২১৬ জন, যা মোট মৃত্যুর ৬৪ শতাংশের বেশি।

সুস্থতার সংখ্যাও আশা জাগানিয়া। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৪ হাজার ৩৩৪ জনসহ মোট দেশে এখন পর্যন্ত করোনা জয় করেছেন ৬৬ হাজার ৪৪২ জন। এর সঙ্গে মৃতদের সংখ্যা যোগ করলে দেশে বর্তমানে কোরানা রোগী আছেন ৮৪ হাজার ৯০৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য