,

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ৪

news-image

নিউজ ডেস্ক : লালমনিরহাটে পৃথক ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলায় দহগ্রাম ইউনিয়নের স্যাকোয়া নদী ও হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী বিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা পাটগ্রাম ও রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামের এলাকার মৃত রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৩২), মৃত আব্দুল হমিদের ছেলে আতি (৩৮) ও পাশ্বর্বতী পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৮) ও একই গ্রামের জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ির বিলে পানি বেড়ে যাওয়ার কারণে মাছ ধরতে যান। ওই সময় মন্টু মিয়া ও আতি বজ্রপাতে আহত হলে সহযোগীরা আহত অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। একই ঘটনা ঘটে পাশ্বর্বতী উপজেলা পাটগ্রামে। বৃষ্টিতে স্যাকোয়া নদীতে পানি বেড়ে যায়। সকালে ৭/৮ মিলে স্যাকোয়া নদীতে মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে রাকিব ও জাহেদুল ঘটনাস্থলে মারা যান।

হাতীবান্ধা থানার ওসি ফারুক হোসেন ও পাটগ্রাম থানার ওসি তদন্ত মোজাম্মেল হক জানান, দুই উপজেলার আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাটগ্রাম ও রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য