,

পানি বৃদ্ধিতে তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

news-image

নিউজ ডেস্ক : পদ্মায় পানি বৃদ্ধি ও মাঝ নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে ফেরির প্রতিটি ট্রিপে। আর এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুন সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য