,

ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ আক্রান্ত নার্সের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম (৪৩) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিকে ঢাকার মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন।

জহিরুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত ছিলেন।  তিনি কুমিল্লার তিতাস থানার নাগেরচর গ্রামের বাসিন্দা। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন জানান, গত ১৭ জুন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জহিরুল ইসলাম করোনার পরীক্ষার জন্য নমুনা দেন।
সেসময় করোনার উপসর্গ হিসেবে তার মধ্যে জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। এসময় তিনি বাঞ্ছারামপুরেই নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।  শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় গত ২০ জুন রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  গত ২৭ জুন তার করেনার নমুনার ফলাফল পজেটিভ আসে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য