,

ঈদ বোনাস বাতিলের প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায়  শ্রমিক কর্মচারিদের ২ ঘন্টার কর্মবিরতি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঈদের একটি বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে ২ ঘন্টার কর্মবিরতি করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দফতরের সামনে শ্রমিক কর্মচারীরা এ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করে।
শ্রমিক কর্মচারীরা দফতরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। শ্রমিক নেতৃবৃন্দ জানান,
প্রায় ৩৫ বছর যাবত দ্বিপাক্ষিক চুক্তিক মাধ্যেমে আমরা এ বোনাস পেয়ে আসছে। সম্প্রতি কোম্পানীর বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানী কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
আগামী ৪ দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা। অন্যথায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীন আরো ৫টি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন।
এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ড এম্পয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ শাহ্ আলম, সাধারণ সম্পাদক মোঃ মুর্শেদুল আলমসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য