সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্যবিধি না মানায়  আর্থিক জরিমানা

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার)  প্রতিনিধি :  নবীনগরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং রোগীর সংখ্যা   দিন দিন বৃদ্ধি পাওয়ায়   নবীনগর পৌরসভার কয়েকটি এলাকাকে রেডজোন ঘোষণা করে  ইতিমধ্যে তা কার্যকর করা হচ্ছে। লকডাউনের মধ্যে পৌরসভাসহ উপজেলাবাসির স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সে সময় সরকারের স্বাস্থ্য বিধি না মানায় অনেককেই আর্থিক জরিমানা করা হয়েছে।
আজ বুধবার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরএলাকার আলীয়াবাদ নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। ওই সময় তিনি সড়কে চলাচলরত অটো, সিএনজি যাত্রী এবং পথচারীরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে এবং মোটরসাইকেলে তিনজন করে যাত্রীবহন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে আর্থিক জরিমানা করা হয়েছে। ৪টি মামলায় মোট ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নবীনগর থানার এসআই শফিকুল ইসলাম রাজাসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, নবীনগরে মহামারী করোনা ভাইরাসে দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।  তাই প্রয়োজন ছারা ঘরের বাহির হবেন না, একান্ত বিশেষ প্রয়োজনে বাহির হতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য সকলকে অনুরোধ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী