,

মিলন ‘টিপু সুলতান’ হয়ে আসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : রহস্যময় গল্পে নতুন চরিত্রে হাজির হতে যাচ্ছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ‘টিপু সুলতান’ নামের নতুন ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাবে এ অভিনেতাকে।

সবাই যাকে সুলতান নামে চেনে। তাঁর মত ভালো ছেলে আর হয়না। দিনের সূর্য তার আলো নিয়ে বিদায় হওয়ার আগে সুলতানের নামের সঙ্গে একটা শব্দ বসিয়ে দিয়ে যায়, টিপু। রাতের অন্ধকার নামতেই দিনের ‘সুলতান’ হয়ে ওঠে ‘টিপু সুলতান’! নিজে গড়ে তুলেছেন এতিমখানা। সেখানেই দিনজুড়ে নিজেকে নিবেদিত রাখেন। সময় পেলে নিজের ভাঙা সাইকেলে চেপে ঘুরে ঘুরে গ্রামের কৃষকদের নানা পরামর্শ দেন।

এমন রহস্যময় গল্পে নিজের লেখায় দীর্ঘ ধারাবাহিকটি পরিচালনা করছেন হিরন জামান। তারকাবহুল এ নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মৌটুসী বিশ্বাস, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, হেদায়েত নান্নু, আল মামুন, আ খ ম হাসান, চাঁদনী, শামীমা তুষ্টি, হাসান ফেরদৌস জুয়েল, লিটন খন্দকার প্রমুখ।

নাট্যকার ও নির্মাতা হিরন জামান বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের অনেক প্রতীক্ষিত কাজ। গল্পটি লিখেছি তাও বছর পাঁচেক আগে। অবশেষে সেটি শুটিং হয়ে সম্প্রচারে আসছে। এটা আনন্দের খবর। চেষ্টা করেছি গড়পড়তা কাজের ভিড়ে নতুন মোড়ের গল্প বলতে। বাকিটা দর্শকদের বিবেচনা।’

এরমধ্যে ২৬ পর্বের শুটিং শেষ হলেও শিগগিরই আরও ২৬ পর্বের কাজ শুরু করবেন সংশ্লিষ্টরা। আজ থেকে আরটিভিতে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিকটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য