,

আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলায় নিহত ২৩

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিলমান্দে একটি গরুর হাটে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৩ বেসামরিক লোক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার ওই হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেননি। খবর আরব নিউজের।

আফগান সরকার এ হামলায় উগ্রপন্থী সংগঠন তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা এ দাবি প্রত্যাখ্যান করে উল্টো এ জন্য সরকারি বাহিনীকেই দোষারোপ করছে।

সম্প্রতি আফগানিস্তানে হঠাৎ করেই বেড়ে গেছে রক্তক্ষয়ী হামলার ঘটনা।

এ জন্য আফগান সরকার এবং দেশটিতে অবস্থান করা মার্কিন মিত্রবাহিনী তালেবানদেরই দায়ী করে আসছে।

হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে দাবি করছে এ হামলা আসলে সরকারি বাহিনী করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন- নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা।

এরা সবাই সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, নিহতদের কেউই তালেবান সদস্য ছিলেন না।

ইতালি সরকারের পরিচালিত একটি হাসপাতালে বোমা হামলায় নিহদের মরদেহ রাখা হয়েছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলাকে নিরীহ মানুষের ওপর তালেবানদের নৃশংস হামলা বলে আখ্যায়িত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য