,

২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, আক্রান্ত ৩৭৭৫

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৮ জনে।

বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭৫ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৫৮ জনে।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৮৪ জন। সব মিলিয়ে সুস্থ ৬২ হাজার ১০২ জন। নতুন করে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৩ জন নারী।

এর আগে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ জানিয়ে নাসিমা সুলতানা বলেন, অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সব সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ হাসপাতাল থেকে তারা সেবা নিতে পারবেন।

এ সময় বাসায় কেউ অন্তঃসত্ত্বা থাকলেও পরিবারের অন্য সদস্যদের তার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

জুন মাসজুড়েই দেশে করোনাভাইরাসের তাণ্ডব চলেছে। ছড়িয়ে পড়েছে প্রতিটি জেলায়। এ মাসেই সংক্রমিত হয়েছে প্রায় এক লাখ মানুষ। মারা গেছেন এক হাজারের উপরে।

প্রাণঘাতী এ ভাইরাসটি সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়িয়ে চলেছে।

জুলাই মাসেও খুব একটা কমবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এপ্রিল ও মে মাসে কিছুটা হলেও ধীরে চলেছে।

কিন্তু জুন মাসেই কোভিড-১৯ ভয়ংকর রূপ নিয়ে দেশজুড়ে তাণ্ডব চালাতে থাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য