,

রংপুরের তারাগঞ্জে রড বোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিকের  মৃত্যু : আহত-৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জে রড বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালকসহ আরও পাঁচজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার কুর্শা দোলাপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে আবু বক্কর (৫০), সমসের আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৫), কাটগাড়ি গ্রামের কাছুয়া মিয়ার ছেলে খয়রাত হোসেন (৪০) ও ভেড়া বানিয়া গ্রামের পুরাতন চৌপথি মন্দিরপাড়া অনিল চন্দ্র (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রড বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৩৬৬৬৫) অনন্তপুর মৌজার কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ওই ট্রাকের ওপরে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালের নেয়ার পথে আরও একজন মারা যান।

এছাড়া এই দুর্ঘটনায় ওয়াশিম, রশিদুল ইসলাম, আমির আলী, আইনুল ইসলাম ও রশিদুল মিয়া নামে আরও পাঁচজন। এদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে তারাগঞ্জ থানা পুলিশের ওসি জিন্নাত আলী জানান, রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে চারজন শ্রমিক মারা গেছেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনার সময় হেলপার পালিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য