,

ঈদেও সীমিত পরিসরে চলবে গণপরিবহন

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের বাড়ি যাওয়া ঠেকাতে গত ঈদ-উল-ফিতরের সময় গণপরিবহন বিশেষ করে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও মানুষ বিভিন্ন উপায়ে বাড়ির পথে যাত্রা করে। ট্রাক ও ফেরিতেও বিপুল সংখ্যক মানুষ পারাপার করতে দেখা যায়। ট্রাকে বাড়ি ফেরার পথে রংপুরের কাছে দুর্ঘটনায় অনেক হতাহত হয়। পরে প্রাইভেটকার ও মাইক্রোবাস চলার অনুমতি দেয় পুলিশ।

তবে এবার ঈদে গণপরিবহন চলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

আগামী ১ জুলাই থেকে ৩ আগস্টের জন্য মঙ্গলবার রাতে (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহার সময় স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণপূর্বক কোরবানির পশুরহাট আয়োজনের অনুমতি প্রদান করা যাবে এবং উল্লিখিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে গণপরিবহন ও জনচলাচল অব্যাহত থাকবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, এসময়ে সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য