,

সঞ্জনা সাঙ্ঘিকে পুলিশের জেরা

news-image

বিনোদন ডেস্ক : সুশান্তের ‘দিল বেচারা’ সিনেমার অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। মঙ্গলবার ব্যান্দ্রা থানায় হাজির হন সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা দিল বেচারার সহকর্মী সঞ্জনা। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্যই সঞ্জনা সাঙ্ঘি ব্যান্দ্রা থানায় হাজির হন বলে জানা যায়।

প্রসঙ্গত, সুশান্তের সঙ্গে দিল বেচারায় অভিনয় দিয়েই বি টাউনে পা রাখেন সঞ্জনা। কিন্তু সিনেমা মুক্তির আগেই চলে যান সুশান্ত। ফলে আগামী ২৩ জুলাই ডিজনি হটস্টারে দিল বেচারা মুক্তি পাবে বলে খবর। এদিকে ছবি মুক্তির আগেই এবার সুশান্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সঞ্জনা সাঙ্ঘিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায় পুলিশ। প্রসঙ্গত, দিল বেচারা দিয়ে বলিউডে পরিচালক হিসেবে পা রাখছেন মুকেশ ছাবড়া।

জানা যায়, সঞ্জনা এর আগে সুশান্তের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ এনেছিলেন। তখন সুশান্তের পাশে দাঁড়িয়েছিলেন ওই ছবির পরিচালক মুকেশ ছাবড়া। অবশ্য কঙ্গনা দাবি করেছেন সঞ্জনার ওই অভিযোগ ছিল মিথ্যা। সুশান্তের মনোবল ভেঙে দিতেই এমন অভিযোগ আনা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৪ জুন ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিশয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর পর থেকেই গোটা ভারত জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য