,

বিগবসের পূজা সালমানের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ এনেছিলেন

news-image

বিনোদন ডেস্ক : জীবনের ৫৪টা বসন্ত পার করে ফেলেছেন সালমান খান। আজও তিনি অবিবাহিত। তার জীবনে কখনো ফাগের রং নিয়ে এসেছেন ঐশ্বরিয়া আবার কখনো ক্যাটরিনা কাইফ। কিন্তু জানেন কি, তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ!

সোনাক্ষী সিনহার জন্য বাবা সেলিম খান এবং ভাই আরবাজ এবং সোহেলের সঙ্গে মিলে নাকি সালমান ধর্ষণ করেছিলেন মডেল-অভিনেত্রী পূজা মিশ্রকে, এমনটাই অভিযোগ করেছিলেন পূজা নিজেই।

কে এই পূজা? ১৯৮২ সালের ১১ মার্চ বিহারের মুঙ্গেরে জন্ম নেন পূজা। ছোটখাটো মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও টিভিতে তার আত্মপ্রকাশ এক টিভি-শোর মধ্য দিয়েই। সেই টক-শোতে প্রতিযোগীদের সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দিতেন পূজা।

এর পর ‘মেরে দিল লেকে দেখো’ নামে একটা ছবিতেও অভিনয় করেছিলেন পূজা। বিগ বস-৫ সিজনেও তাকে দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। কিন্তু সেখানেও সহ প্রতিযোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় তাকে সেই শো থেকে বের করে দেওয়া হয়।

২০১৭-১৮ সালে সারা বিশ্বে যখন #মিটু ঝড় উঠেছে তখন বলি অভিনেত্রীরাও একে একে মুখ খুলতে থাকেন ক্রমশ। আর সেই সময়েই মুখ খোলেন পূজাও। সরাসরি আঙুল তোলেন বলিউডের ‘খান’দানের দিকে।

নিজের ইউটিউব চ্যানেলে পূজা বলেন, গত দশ বছর ধরে তার ক্যারিয়ার ইচ্ছে করে নষ্ট করে আসছেন খান পরিবার। ২০০৯-এ ‘দাবাং’ ছবিতে চরিত্র দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এক ফার্ম হাউসে নাকি গোটা খান পরিবার তাকে প্রতিদিন ধর্ষণ করত, এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি।

তিনি আরও বলেন, একই ঘরে সালমান, আরবাজ এবং সোহেল এবং তাদের বাবা সেলিম খান মিলে ধর্ষণ করেছিলেন তাকে। ঘরে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহাও। মেয়ে সোনাক্ষিকে যাতে ‘দাবাং’ ছবিতে কাস্ট করা হয় সেই কারণেই নাকি এই পাশবিক কাজে উৎসাহ দিয়েছিলেন তিনিও।

শুধু খান পরিবারের উপরেই নয়। পূজা আঙুল তুলেছিলেন শত্রুঘ্ন সিনহার দিকেও। তার অভিযোগ ছিল পূজার ক্যারিয়ার নষ্ট করার জন্য নাকি ব্ল্যাক ম্যাজিকও করেছিলেন তারা। সে কারণেই নাকি তিনি দুঃস্বপ্ন দেখতেন, তার মনে হতো কোনো কালো ছায়া তাকে ঘিরে আছে সব সময়।

এখানেই শেষ নয়, খান পরিবারের প্রাক্তন বধূ মালাইকা অরোরাকেও আক্রমণ করেছিলেন পূজা। মালাইকা নাকি তার আইডিয়া চুরি করেছেন এমনই অভিযোগ ছিল তার।

সে সময় থানায় খানদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন পূজা। সেই ছবি শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও। বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে কেঁপে উঠেছিল বি-টাউন।

যদিও গোটা ঘটনাটি নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি সালমান, সেলিমরা। তবে খেসারত দিতে হয়েছিল পূজাকে। সোশ্যাল মিডিয়ায় উলটে তিনিই ট্রোলড হয়েছিলেন।

তার মানসিক সমস্যা রয়েছে, প্রচারের আলোতে থাকার জন্যই এমনটা করছেন তিনি, এমনটাই বলেছিলেন সাধারণ মানুষ। যেটুকু যা কাজ করতেন বলিউডে তাও ক্রমে চলে যেতে থাকে পূজার কাছ থেকে। যদিও নিজের ইউটিউবে আজও তিনি সক্রিয়। মাঝে মাঝেই পোস্ট করেন নিজের কথা। তার চ্যানেল ঘাঁটলে আজও দেখা যাবে পূজার সেই সব বোমা ফাটানো ভিডিওগুলি।

সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বজনপ্রীতির তীরে যে সমস্ত সেলেব ক্রমাগত বিদ্ধ হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন ভাইজান সালমান খান। কারণে-অকারণে উঠে আসছে তার ব্যক্তিগত জীবনও। তাই হঠাৎ করেই আরও একবার ভাইরাল হয়ে গিয়েছে খান পরিবার এবং পূজার তরজার ভিডিওগুলিও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য