,

যুবলীগ কর্মী কোপালেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে

news-image

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় মোমিনুল হক (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছেন জাহিদ হোসেন কালা নামের এক যুবলীগ কর্মী ও তার সঙ্গীরা। মোমিনুলকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তার বোন শারমিন নাহার (৫০)।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বিলবিলাশ গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত মোমিনুল বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ হামলার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার বিলবিলাস গ্রামের যুবলীগ কর্মী জাহিদ হোসেন কালা তার সহযোগীদের নিয়ে স্থানীয়দের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল। পরে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে একটি সালিসে উপস্থিত হওয়ার জন্য মোমিনুল মোটরসাইকেল যোগে রওনা দেন। মোমিনুল পশ্চিম বিবিলাস গাজী বাড়ির সামনে রুহুলের দোকানের কাছে পৌঁছালে জাহিদ হোসেন কালা ও বাবুলের নেতৃত্বে পাঁচ-সাতজনের একটি দল মোমিনুলের ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কুপিয়ে তাকে জখম করেন। এ খবর পেয়ে মোমিনুলের বোন শারমিন মোটরসাইকেল যোগে ভাতিজা শাহারিয়ার শরিফের সঙ্গে ভাইকে বাঁচাতে গেলে শারমিনকেও জখম করা হয়। এ সময় হামালাকারীরা মোমিনুলের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেন।

গুরুতর আহত মোমিনুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও তার বোন শারমিন নাহারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে হামলাকারি জাহিদ হোসেন কালা ও তার ভাই জহিরকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য