,

রংপুর মেডিকলের  ল্যাবে চিকিৎসক-বিজিবিসহ আরও ৩৩ জনের করোনা শনাক্ত

news-image
রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, বিজিবি, ব্যাংকার ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা (৭৫), গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৪০), দিনাজপুর পাবর্তীপুরের এক পুরুষ (৪৯), লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৬০), নগরীর মেডিকেল মোড়ের এক নার্স (২৩), এক বিজিবি সদস্য (২৬), সিও বাজারের এক যুবতী (২১), আশরতপুর চকবাজারের এক পুরুষ (৪০), কলেজ রোডের এক পুরুষ (৪১), ধাপ সিএস রোডের এক পুরুষ (৪৩), কলেজ রোড আলমনগরের এক যুবক (২৮), এক চিকিৎসক (৩০), কামাল কাছনার এক যুবতী (২৬), সাগরপাড়ার এক চিকিৎসক (৩২) পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পুরুষ (৩০), অপর পুরুষ (৫৮), অপর পুরুষ (৩৬), কামাল কাছনার এক যুবক (২৭), বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩০), বদরগঞ্জের এক পুরুষ (৩৪) রয়েছেন।

এছাড়া কুড়িগ্রাম রাজারহাটের এক শিশু (২), এক যুবতী (২৫), এক বৃদ্ধ (৬৫), অপর বৃদ্ধ (৭১), চিলামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (৫২), অপর কর্মচারী (৫২), গাইবান্ধা সদরের এক পুরুষ (৩৯), অপর পুরুষ (৩৩), পলাশবাড়ির এক বৃদ্ধ (৬৩), এক পুরুষ (৫১), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক পুরুষ (৩০), এক বৃদ্ধ (৭০), পাটগ্রামের এক যুবতীর (২৭) করোনা শনাক্ত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের  অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৭ জন, কুড়িগ্রামে ৬, গাইবান্ধায় ৫, লালমনিরহাটে ৪ জন এবং দিনাজপুর জেলার ১  ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৬ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য