সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে করোনার নমুনা-ফল ভোগান্তি, আটকে আছে সাড়ে ৯ হাজার নমুনা

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকলে কলেজে স্থাপিত করোনা ভাইরাস শনাক্তে পিসিআর ল্যাবে নমুনা ও ফল পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে করোনা পরীক্ষাকারীদের। একটি মাত্র ল্যাবে প্রতিদিন দুই শিফটে ১শ’ ৮৮টির বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ায়, প্রতিদিন বাড়ছে নমুনার জট। এরই মধ্যে সংগৃহিত সাড়ে ৯ হাজার জনের নমুনা আটকে রয়েছে। জমা পড়া নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার অনুরোধ জানিয়ে আইইডিসিআরকে চিঠি দেয়া হলেও তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, করোনা পরীক্ষার নমুনা দেয়া ও ফল প্রাপ্তি নিয়ে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ভোগান্তির পর নমুনা দিতে পারলেও ফল পেতে পড়তে হচ্ছে আরেক বিড়ম্বনায়। ন্যূনতম ৭ দিন থেকে ১৩দিনও অপেক্ষা করতে হচ্ছে। আবার নমুনা দেয়ার পর সন্দেহভাজনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও তা নিশ্চিত করার কোন প্রচেষ্টা নেই। ফলে নমুনা জমা দেয়া ব্যক্তিদের স্বাভাবিক চলাফেরার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কেবল বাড়ছে।

ভুক্তভোগী কয়েকজন বলেন, টেস্ট করতে সময় লাগছে। এরপর করোনা পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতেও সময় লাগছে। এতে করে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। রমেক সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সাড়ে ৯ হাজার নমুনা এখনও জমা পড়ে আছে ল্যাবরেটরিতে। এসব নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার আবেদন করে এখনও সুরাহা হয়নি।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নূরন্নবী লাইজু বলেন, ১ কোটি মানুষের মাঝে শুধু ১৮৮টি পরীক্ষা খুবই অপ্রতুল। প্রতিদিন কমপক্ষে ৩০০ জন করে আসে, অতিরিক্তগুলো আমাদের কাছে আছে।

রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, জেলায় করোনাভাইরাসে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ৯ জনের করোনা নিশ্চিত হয়েছেন মৃত্যুর পর সংগৃহীত নমুনা থেকে। রংপুরে আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।

## দুই শিফটে ১শ’ ৮৮টির বেশি নমুনা পরীক্ষা
## ফল পেতে ৭ দিন থেকে ১৩দিন অপেক্ষা
## আইইডিসিআরকে চিঠি দেয়া হলেও কোনো সাড়া মেলেনি

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী