,

আশুলিয়ায় ভয়াবহ আগুনে ৫ দোকান ভস্মীভূত

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে টিনশেডের মোটরসাইকেল ওয়ার্কশপের পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার পলাশবাড়ীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন মোটরসাইকেল ওয়ার্কশপে এই আগুনের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ সময় আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় ও আশপাশে পানির উৎস খুঁজে পেতে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়।

পরে তাদের তিনটি ফায়ার ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গ্যারেজের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, প্রধান মোটরসাইকেল নামে পুড়ে যাওয়া একটি ওয়ার্কশপের ভেতরে ইলেকট্রিক যন্ত্রাংশের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে গ্যারেজের ভেতরে রাখা অকটেন জাতীয় জ্বালানির সংস্পর্শে আসলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। তবে আগুন পার্শ্ববর্তী হাবিব হাসপাতাল ও কাঠের দোকানে ছড়ানোর পূর্বে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য