রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা উপেক্ষা করে বিয়ে: বরের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের কিছুদিন আগে থেকেই শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল, তবুও তা উপেক্ষা করেছিলেন বিহারের এক যুবক। ঠিকঠাক মতো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গেলেও পর দিনই মারা যান।

এনটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের মাঝেও ছড়িয়ে পড়েছে এই মারণ রোগ।

অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৯ জনের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন।

পাটনার পালিগঞ্জে হওয়া এই বিয়ের অনুষ্ঠান থেকেই করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ ঘটেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং পরদিন বর মারা যায়। পরে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরেও করোনার লক্ষণ দেখা দেওয়ায় টেস্ট করা হয় এবং মোট ১১১ জন সংক্রমিত হিসেবে ধরা পড়েন।

মৃত ওই যুবক বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছুদিনের জন্যে দিল্লি যান। তারপর বিহারে পৌঁছে কিছুদিন কোয়ারেন্টাইনে ছিলেন। তখন যুবকের মধ্যে সেভাবে কোনো লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই করোনার কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে, যদিও তিনি তা উপেক্ষা করেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু