,

পাটকল বন্ধের সিদ্ধান্ত অমানবিক : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি মালিকানাধীন পাটকলগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ হিসেবে মন্তব্য করে অবিলম্বে পাটকল খুলে দেওয়ার দাবি জানান।

সোমবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, করোনা সংকটকালে দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশ পাটকল সংস্থার ২৯টি শিল্পে লে-অফ শ্রমিক এবং তাদের পরিবারের লাখ লাখ নারী-পুরুষ ও শিশুকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অমানবিক, অসময়োচিত ও অন্যায় উদ্যোগ নিয়েছে সরকার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন কোনও শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই না করার শর্তে আমরা দেশের সব শিল্প রক্ষার জন্য সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানাচ্ছি, সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যখন আইন করে এই দুঃসময়ে লে-অফ, শ্রমিক ছাঁটাই কিংবা কারখানা বন্ধ না করার দাবি জানাচ্ছে, তখন সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্ত নাগরিকদের প্রতি দায়িত্বহীনতার পরিচায়ক।

ফখরুল বলেন, শ্রমজীবী মানুষ ও শিল্পবিরোধী এমন সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য