,

ইউনাইটেডকে ১২ জুলাই পর্যন্ত সময় হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পুড়ে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যুর ঘটনায় সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করে নিহতদের স্বজনদের তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্ষতিপূরণের বিষয়ে আগামী ১২ জুলাইয়ের মধ্যে ওই হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতায় না পৌঁছালে ১৩ জুলাই এ নিয়ে আদেশ দেবে আদালত।

এ ঘটনায় নিহতদের স্বজনদের ক্ষতিপূরণসহ একাধিক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এসব সিদ্ধান্তের কথা জানান। আদালত এই ঘটনায় করা মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করতে পুলিশকে নির্দেশ দেয়।

এ ঘটনায় ১৪ জুন রাজউক (রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়।

তিনটি সরকারি সংস্থার প্রতিবেদনেই ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, উদাসিনতা, অবহেলা ও নামমাত্র অগ্নিনির্বাপন ব্যবস্থার চিত্র উঠে আসে। এরই ধারাবাহিকতায় বিষয়টি ফের শুনানির জন্য আসে।

ভিডিও কনফারেন্সে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা পারভীন শিলা। ইউনাইটেড হাসপাতাল কর্র্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার আদালতের বরাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তপক্ষের সঙ্গে কথা বলতে বলেছে। যদি সমঝোতার মাধ্যমে ১২ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ ঠিক করতে পারে তাহলে ভালো। না হলে ১৩ জুলাই হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেবে। আর এ ঘটনায় যে ফৌজদারি মামলা হয়েছে সেটির তদন্ত দ্রুত শেষ করতে বলেছে আদালত।’

২৭ মে রাতেগুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। আধাঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনলেও পাঁচজন রোগী মারা যান। এর মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল, নিহতদের পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে ৩০ মে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শিলা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য