,

রংপুরে চিকিৎসক-পুলিশসহ করোনা শনাক্ত আরও ৪২ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (২৯), জেলা পুলিশের এক সদস্য (২৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের এক যুবক (২৭), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৫), হাসপাতালে চিকিৎসাধীন পীরগঞ্জের এক পুরুষ (৫০), চিকিৎসাধীন ঠাকুরগাঁয়ের এক পুরুষ (৩৪), চিকিৎসাধীন নীলফামারীর সৈয়দপুরের এক বৃদ্ধ (৮৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৩২), সদর হাসপাতালের এক পুরুষ (৩০), মুলাটোলের এক যুবক (২৯), কুকরুলের এক পুরুষ (৩২), জগদিশপুরের এক পুরুষ (৪২), জুম্মাপাড়ার এক পুরুষ (৩৮), সদর উপজেলার এক যুবক (২৮), সদর উপজেলার মমিনপুরের এক যুবক (২৮), এক নারী (৫০), এক বৃদ্ধ (৬৫), বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩১), কাউনিয়ার এক যুবক (২৩), হারাগাছ হাসপাতালে কর্মরত এক পুরুষ (৪০) পীরগাছার থানার এক পুলিশ সদস্য (৪৪), পীরগাছার এক কিশোর (১৩), গঙ্গাচড়ার এক বৃদ্ধ (৬৮) রয়েছেন।

এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ (৫৮), পলাশবাড়ির এক পুরুষ (৪০), এক কিশোর (১৪), ফুলছড়ির এক যুবতী (২২), গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪৭), কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৫৮), উলিপুরের এক পুরুষ (৩২), রাজারহাটের এক যুবক (২৬), রাজারহাট হাসপাতালের এক পুরুষ (৩৮), ফুলবাড়ির এক কিশোরী (১৭), লালমনিরহাট পাটগ্রামের ভূমি অফিসে কর্মরত এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৫৮), এক নারী (৩০), অপর পুরুষ (৩৫), পাটগ্রামের এক যুবক (২০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক যুবতী (২২), এক যুবক (২৭), এক নারী (৩৫), হাতিবান্ধার এক বৃদ্ধার (৭০) করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের  অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২২ জন, লালমনিরহাটে ৯, কুড়িগ্রামে ৫ এবং গাইবান্ধায় ৪, নীলফামারীতে ১ এবং ঠাকুরগাঁও জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১৮ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৫১৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য