,

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। একই সঙ্গে মার্কিন এই প্রেসিডেন্টকে গ্রেফতারে সহায়তা করতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দেশটি। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক মাস আগে দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেইমানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যার দায়ে ট্রাম্পের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বলছে, ট্রাম্প ছাড়াও আরও দুই ডজনেরও বেশি মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরান।

তেহরানের প্রসিকিউটর আলী আলকাসিমেহর বলেছেন, গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার সঙ্গে ট্রাম্প ছাড়াও আরও ৩০ জনের বেশি মার্কিন কর্মকর্তা জড়িত। তাদের বিরদ্ধে খুন এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্প ছাড়া অন্য অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে কিনা সে ব্যাপারে জানাতে পারেননি আলকাসিমেহর। তবে ইরানি এই প্রসিকিউটর জোর দিয়ে বলেছেন যে, ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরও তারা এই মামলা চালিয়ে যাবেন।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের লিঁওভিত্তিক পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মন্তব্য পাওয়া যায়নি। আলকাসিমেহর বলেন, ট্রাম্প এবং অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য