,

জাবেদ পাটোয়ারী সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

মোহাম্মদ জাভেদ পাটোয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। যেখানে তিনি মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

চাকরি জীবনে তিনি পুলিশ সার্ভিসে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। চলতি বছরের এপ্রিলে চাকরি থেকে অবসর গ্রহণের আগে দুই বছরেরও বেশি সময় ধরে তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে তিনি প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। তিনি যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিচার ও পুলিশ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

জাবেদ পাটোয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল, ‘বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবেলায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।

এছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অপরাধ বিচার শিক্ষা’ বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ব্রামশিলের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এফবিআই ন্যাশনাল একাডেমি থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হাবার্ট বিশ্ববিদ্যালয় থেকে ইউএস সাউথ এশিয়া লিডার এনগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিওন, কসোভো এবং সুদানের জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। নিবেদিত সেবার স্বীকৃতি হিসেবে তিনি যে সব মিশন পরিবেশন করেছেন সে বিষয়ে তাকে জাতিসংঘ পদক প্রদান করা হয়ে।

তিনি বিবাহিত এবং দুই পুত্র এবং এক কন্যাসন্তানের জনক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য