,

যেভাবে ডুবে যায় লঞ্চটি

news-image

নিউজ ডেস্ক : ঢাকায় বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের সঙ্গে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ডের সংঘর্ষের ঘটনা ঘটলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। মর্নিং বার্ড লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

লঞ্চ দুর্ঘটনার সময় সদরঘাটের সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ময়ূর-২ লঞ্চটি সদরঘাটে নোঙর করা ছিল। সকালে মুন্সিগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড সদরঘাটে আসে। মর্নিং বার্ড যখন ময়ূর-২ লঞ্চকে ক্রস করছিল তখন পেছন দিক দিয়ে সেটি মর্নিং বার্ডকে জোরে ধাক্কা দেয়। ওই ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় মার্নিং বার্ড।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, যাত্রীদের মধ্যে যারা ভেতরে ছিলেন তারা বের হতে পারেননি। কিছু যাত্রী যারা বাইরে ছিলেন তারা সাঁতরে তীরে উঠেন। নারী, শিশু এবং বৃদ্ধরা বের হতে পারেননি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য