,

করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিবের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক জাগো নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘তিনি (প্রতিরক্ষা সচিব) করোনা আক্রান্ত হয়ে অনেকদিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা গেছেন।’

মৃত্যুকালে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই।

প্রতিরক্ষা সচিবের দফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. ভাষানী মির্জা বলেন, দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্যারের পরিবারের সদস্যরা মিলে ঠিক করছেন দাফন কোথায় হবে।

একই হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং তার স্ত্রী সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য