,

নবীনগরে ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন কাফন করছেন মাওলানা মেহেদী হাসান ও তার টিম

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগরে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় দাফন কাফন করছেন নবীনগর প্রশাসন কর্তৃক অনুমোদিত মাওলানা মেহেদী হাসান ও উপজেলার আলেম ওলামা গনের টিম। একদিকে করোনায় মৃত্যু ঝুঁকি অন্য দিকে মৃত ব্যক্তির গ্রামে সহ্য করতে হচ্ছে অসহযোগিতা। এক গ্লাস খাবার পানিও এগিয়ে দিতে আসছেন না টিমের স্বেচ্ছাসেবীদের গ্রামবাসিদের কেউ।

তবুও মাওলানা মেহেদী হাসান সহ সহকারি টিম প্রধান মুফতি হেদায়েত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা রুহুল আমিন, মো: রুবেল আহমেদ, মুফতি আমজাদ হোসাইন, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা নাদিম, মাওলানা ইকরামুল হাসান মারজান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মাসুদুর রহমান খান, মাওলানা ফায়জুল্লাহ মাহমুদ, মাওলানা ইয়াসিন আরাফাত নবীনগরী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা মুহাম্মদ আলী, হাফেজ মাওলানা জুহির, মো: ওমর, মো: শাহিন আহমেদ, মাওলানা শাহ্ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইনচার্জ আব্দুস সালাম, মারজান, সাংবাদিক সঞ্জয় শীলসহ প্রমুখ।

এ পর্যন্ত উপজেলার ৯ জন করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী পুরুষের গোসল ও দাফন কাফন করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, মায়ের মৃত্যুতে যেখানে সন্তানরা এগিয়ে আসেন না সেখানে মাওলানা মেহেদীর নেতৃত্ব একদল যুবক আলেম ঝড় বৃষ্টি ও জীবনের পরোয়া না করে এই মানবিক কাজে সর্বাত্মক নিজেদের নিয়োজিত রাখছেন। আমি উপজেলাবাসীর পক্ষ থেকে তাদের এই কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভূয়সী প্রসংশা করে উপজেলা করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, বিনা পারিশ্রমিকে এমন মানবিক কাজ সত্যি বিরল। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সুরক্ষার কথা চিন্তা করে পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, আই গগলস, ও গাম বুট (জুতা) প্রদান করেছি। আমি আশা করবো তাদের এই মহৎ কাজে উপজেলার সর্বস্তরের জনগণ সার্বিকভাবে সহযোগিতা করবেন।

মাওলানা মেহেদী হাসান বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা এই কাজ সম্পন্ন করছি। লাশের পাশে বাবা-মা, ভাই-বোন, স্বামী কেউ থাকেনা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের মানবিক দায়িত্ব, একটা মানুষ যখন বিপদে থাকবে তার পাশে দাঁড়ানো। যে কোন ধর্মের হোক আমাদের টিম তাদের স্বজনদের পাশে থেকে তাদের ধর্মের নিয়ম অনুযায়ী আমরা এই কাজ সম্পন্ন করব।

ইতিমধ্যে আমরা ৯ টি লাশ দাফন করেছি। এমন কি আমাদের কোনো সদস্য আল্লাহ না করুক, যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তারপরও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য