,

সন্তানের জন্য অন্তরঙ্গ দৃশ্যে অভিষেকের ‘না’

news-image

বিনোদন ডেস্ক : শিগগিরই ওয়েব সিরিজ ‘ব্রেদ’-এ ডিজিটাল মাধ্যমে পা রাখছেন অভিষেক বচ্চন। এই সিরিজে হারিয়ে যাওয়া মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি রাজীব মাসান্দকে দেওয়া সাক্ষাৎকারে জুনিয়র বচ্চন জানান, মেয়ে আরাধ্যার জন্মের পর তার জীবনের অনেক কিছুই বদলে গেছে।

বলেন, তিনি এখন কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না– “কিছু ছবি বা দৃশ্য রয়েছে যেগুলোতে আমি একেবারেই স্বচ্ছন্দ নই। আমি এমন কিছুই করতে চাই না যাতে আমার মেয়ে অস্বস্তিতে পড়ে অথবা তার মনে প্রশ্ন ওঠে কোনো কিছু দেখে।”

পাশাপাশি এটাও বলেন, এখন পর্যন্ত কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাকে অস্বস্তিতে পড়তে হয়নি।

অভিষেক খোলাখুলিই জানালেন, তেমন কোনো দৃশ্য থাকলে তিনি নির্মাতাদের অনুরোধ করেন যদি দৃশ্যটি কিছু পরিবর্তন করা যায় বা বাদ দেওয়া যায়। সেটা জেনেই তিনি প্রজেক্টে সই করেন। যদি কেউ পরিবর্তন করতে রাজি না হন, তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন না।

এই কারণে কোনো কাজ হাতছাড়া হয়েছে কি-না? অভিষেক বলেন, “হ্যাঁ, হয়েছে। কিন্তু এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার একটা ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ ছিল, প্রযোজক-পরিচালকদের অন্য একটা ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ ছিল আর তারা কেউ আপোষ করতে রাজি ছিলেন না। আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি।”

সামনে শাহরুখ খানের প্রযোজনায় ‘বব বিশ্বাস’ সিনেমায় দেখা যাবে অভিষেককে। এটি বিদ্যা বালান অভিনীত বিখ্যাত ‘কাহানি’র স্পিনঅফ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য