,

মি টু : সোনু নিগমকে কটাক্ষ সোনার

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ইন্ডাস্ট্রির ‘মিউজিক মাফিয়া’দের নিয়ে মুখ খুলেছিলেন সোনু নিগম। তারপর আদনান শামি, মোনালি ঠাকুর-সহ অনেকেই তার পাশে দাঁড়ান। কিন্তু সোনুর অভিযোগ মেনে নিলেও তাকে কটাক্ষ করতে ছাড়লেন না গায়িকা সোনা মহাপাত্র। সম্প্রতি একটি টুইটে সোনুর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, যখন অনু মালিকের বিরুদ্ধে #MeToo অভিযোগ উঠেছিল, তখন তো তাকে আড়াল করেছিলেন সোনু। এমনকি গায়কের বিরুদ্ধে প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

বছর দু-এক আগে যখন বলিউড #MeToo অভিযোগে তোলপাড় তখন অভিযোগের আঙুল উঠেছিল অনু মালিকের দিকেও। সোনা মহাপাত্রও অভিযোগ তুলেছিলেন এই সংগীত পরিচালকের বিরুদ্ধে, তখন অনু মালিকের পাশে দাঁড়িয়েছিলেন সোনু নিগম। সেই প্রসঙ্গই খুঁচিয়ে তোলেন সোনা মহাপাত্র। একটি টুইট করে তিনি বলেন, সেদিন তো সোনু অনু মালিককে আড়াল করেছিলেন। এমনকি সোনুর বিরুদ্ধে অন্য একটি মামলার ভিডিও চেপে দেওয়ার অভিযোগও তোলেন গায়িকা। বলেন ‘আমরা কি সত্যিই ইন্ডাস্ট্রি ভালো হওয়ার আশা করি?’

দিন কয়েক ধরেই সোনু নিগম এবং টি-সিরিজ ইস্যু নিয়ে সরগরম নেট দুনিয়া। ‘টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার মিউজিক ইন্ডাস্ট্রির মাফিয়া!’ সোনু নিগমের মন্তব্যের সমর্থন করেন আদনান শামি, মোনালি ঠাকুর। কিন্তু সোনুর এই বক্তব্যে বিরোধিতায় আসরে নামেন ভূষণ কুমার। এরপর পালটা আরও একটি ভিডিও পোস্ট করেন সোনু। সেখানে রীতিমতো ভূষণ কুমারকে হুমকি দেন তিনি।

বলেন, মারিনা কুনয়ারকে মনে পড়ে? সেই ভিডিও তার কাছে রয়েছে। প্রয়োজন করলে ভিডিওটি ফাঁস করতে পিছপা হবেন না তিনি। উল্লেখ্য, মারিনা কুনয়ার একসময় ভূষণ কুমারের বিরুদ্ধে #MeToo অভিযোগ এনেছিলেন। সোনুর দাবি, সেই ভিডিও তার কাছে রয়েছে। তাহলে অভিযোগ ওঠার পর কেন তা প্রকাশ্যে আসেননি তিনি? সোনা মহাপাত্র কি সেই ভিডিওর কথাই বলেছেন? এখনো ধোঁয়াশায় রয়েছে একাধিক প্রশ্নের উত্তর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য