,

বিনামূল্যের করোনা পরীক্ষা আর থাকছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষা এতদিন বিনামূল্যে হলেও তা আর থাকছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় নমুনা পরীক্ষায় ফি আরোপের যে প্রস্তাব দিয়েছিল, তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে হাসপাতালের বুথে এসে পরীক্ষা করতে ২০০ টাকা খরচ করতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য খরচ ধরা হয়েছে ৫০০ টাকা।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

তিনি রোববার রাতে বলেন, “মন্ত্রণালয় এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন করে দিয়েছে। কাল হয়ত প্রজ্ঞাপন জারি হবে।

“এটা মন্ত্রী মহোদয়ের কাছে আছে। এখন বিস্তারিত বলা যাবে না। কালকে আপনারা পেয়ে যাবেন।”

বাংলাদেশে শুরু থেকেই নতুন করোনাভাইরাস শনাক্তে আরটিপিসিআর পরীক্ষা করা হয়।

গত মার্চে প্রাদুর্ভাবের শুরুতে শুধু আইইডিসিআরে নমুনা পরীক্ষা হলেও পরে তা বিস্তৃত হয়ে ৬০টির বেশি গবেষণাগারে এই পরীক্ষা হচ্ছে এখন।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল চারটি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সুযোগ দেয় সরকার। পরে আরও কয়েকটি হাসপাতালে এই সুবিধা দেওয়া হয়।

এসব হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য সাড়ে ৩ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

বর্তমানে দেশের ৬৮টি গবেষণাগারে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হচ্ছে। এসব নমুনা পরীক্ষার কিট সরবরাহ করছে সরকার।

এখন দৈনিক নমুনা পরীক্ষা ১৮ হাজার ছাড়িয়েছে। ২৮ জুন সকাল আটটা পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাব যায় স্বাস্থ্যসেবা বিভাগে। মন্ত্রণালয় তা যাচাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য