,

রাখাইন থেকে পালাচ্ছেন হাজার-হাজার মানুষ

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর নতুন ‘ছাড়পত্র অভিযানের’ পরিকল্পনার কথা জানতে পেরে রাখাইন প্রদেশ ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।

একজন আইনজীবী এবং মানবাধিকার গ্রুপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে এই অভিযান চালানোর পরিকল্পনা করে দেশটির সেনাবাহিনী। তবে তারা এখন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছেন।

গত বুধবার গ্রাম্য নেতাদের কাছে সেনাবাহিনী থেকে একটি চিঠির মাধ্যমে ওই অভিযানের বিষয়ে অবগত করা হয়। রাখাইনের স্টেট মিনিস্টার কর্নেল মিন থান এই চিঠি অনুমোদন করেন বলে জানতে পেরেছে রয়টার্স।

চিঠিতে বলা হয়েছে, কয়েকটি গ্রামে বিদ্রোহীদের আশ্রয় দেয়া হয়েছে বলে প্রশাসনের কাছে খবর আছে। তাদের কাছে ছাড়পত্র আছে কি না, সেটি খতিয়ে দেখবে প্রশাসন।

রয়টার্সকে মিন থান বলেছেন, তার কাছে এই নির্দেশ আসে সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় থেকে। মিয়ানমার সরকারের যে তিনটি মন্ত্রণালয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে এটি তার একটি।

মিন থান বলেন, ছাড়পত্রের অভিযান বলতে চিঠিতে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযানকে বোঝানো হয়েছে।

এই অভিযানের খবরে বিভিন্ন দেশের কূটনীতিকরা সমালোচনা শুরু করলে মিয়ানমারের সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় নির্দেশটি শনিবার প্রত্যাহার করে। তারপরেও অতীত অভিজ্ঞতার কারণে গ্রামবাসী বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য