,

করোনা উপসর্গ নিয়ে কুমেকে একদিনে ৬ জনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ এক দিনেই ছয়জন মারা গেছে। এর মধ্যে বয়স বিবেচনায় ৭০ এর ওপর রয়েছেন তিনজন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান রবিবার সকালে এ কথা নিশ্চিত করেছেন।

কুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন- কুমিল্লা ব্রাহ্মণপাড়ার বজলু মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা এলাকার আবদুল জব্বারের ছেলে মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার আহসান উল্লাহর স্ত্রী নাসিমা বেগম (৫৬), একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে ফরিদ উদ্দিন (৭০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসতিয়াকের ছেলে মোতাহের হোসেন (৪৮) ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার সৈয়দ আলীর ছেলে মোসলেম মিয়া (৭২)।

কুমিল্লায় আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর আগে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত পাঁচ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত আক্রান্ত তিন হাজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য