,

নবীনগরে এমপিকে নিয়ে ফেসবুকে কটুক্তি : কটুক্তিকারিকে অবাঞ্চিত ঘোষণা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি :        ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য ও বীকন গ্রুপের পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে নিয়ে সম্প্রতি একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে  জাসদ নেতা  সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ খোকন যে অশালীন ভাষায় মন্তব্য করেছেন তার প্রতিবাদে উপজেলার একের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকায় অবস্থানরত নবীনগরের সন্তান ব্যারিষ্টার আশরাফ রহমানের পরিচালনায় ওই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, আরেক সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ও বিগত নির্বাচনে বিএনপি থেকে মনোয়ন নিয়ে নির্বাচন করা প্রয়াত সংসদ সদস্য কাজী মো. আনোয়ার হোসেন-এর পুত্র কাজী নাজমুল হোসেন তাপস।  শুক্রবার  সন্ধ্যায়  নবীনগর  আওয়ামীলীগ কার্যালয়ে নবীনগর ছাত্রলীগ যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যেগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।  এছারাও বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলার পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে শিবপুরে,  সলিমগঞ্চ ,শ্যামগ্রামে একের পর এক প্রতিবাদ সভা হচ্ছে।  প্রতিবাদ সভা থেকে সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকনকে নবীনগরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামস্ আলম।
ছাত্রলীগ নেতা আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাহবুবুর রহমান, মোঃ দুলাল মিয়া, আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবলীগ নেতা মোঃ শামীম,মাজেদুল ইসলাম,  ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবু সাঈদ, সুমীত চক্রবর্তী, মোহাম্মদ ওয়াসিম, গোলাম মোস্তফা রাফি, আরিফুল ইসলাম রাজু, মো. নাসির উল্লাহ,মোহাম্মদ রোমান, মনির খান প্রমূখ।
এ  প্রতিবাদ সভা থেকে সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকনকে নবীনগরে অবাঞ্চিত ঘোষণা করে বক্তারা তার শাসনামলে উন্নয়ন বঞ্চিত নবীনগরের চিত্র তুলে ধরে বলেন, জনগণের ভোটে নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল তার আমলেও তাকে কটুক্তি করেন এবং উন্নয়নের অগ্রদূত বর্তমান সংসদকেও কটুক্তি করে উপজেলাবাসীকে অপমান করেছেন। তাকে প্রকাশ্যে জনগণের কাছে মা চাইতে হবে, তা না হলে তাকে নবীনগর ঢুকতে দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা