,

নবীনগর লকডাউন কার্যকরে  মাঠে নামলেন ইউএনও , লকডাউন চলবে ৪ঠা জুলাই পর্যন্ত

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধিঃ   নবীনগরে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যার ফলে সরকার পৌরসভার কয়েকটি এলাকাকে রেডজোন ঘোষণা করেছেন। সরকার নির্ধারিত এলাকায় রেডজোন কার্যকর করার লক্ষ্যে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি পৌরসভার মধ্যে জরুরী সেবাসমূহ ব্যতীত সকল প্রকার যানবাহন সীমিতকরন এবং ফার্মেসি ও জরুরি পণ্য ব্যতীত সকল দোকানপাট আগামী ৪ঠা জুলাই  দুপুর দুইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আজ শুক্রবার লকডাউন এর প্রথম দিন। উক্ত লকডাউন আদেশ কার্যকরের জন্য সরকারি ছুটি ও প্রখর রৌদ্র উপেক্ষা করে সকাল থেকে মাঠে নেমে পড়েন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।  পাশাপাশি তিনি অটো, সিএনজি যাত্রী এবং পথচারীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে এবং মোটরসাইকেলে তিনজন করে যাত্রী বহন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে আর্থিক জরিমানা করেছেন। সর্বমোট ৯ হাজার ৪শত টাকা জরিমানা করেন তিনি। এ সময় নবীনগর থানার এসআই মোজাম্মেল হক ও এসআই নূরসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, নবীনগরে মহামারী করোনা ভাইরাস দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তাই কঠোর পদপে নেওয়া ছাড়া কোন উপায় নেই।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনারা বিনা প্রয়োজনে ঘরের বাহির হবেননা, একান্ত বিশেষ প্রয়োজনে বাহির হতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য সকলকে অনুরোধ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা