,

বিশ্বে সুস্থতার সংখ্যা ৫২ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিন অজানা এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। আক্রান্তের তালিকাও লম্বা হচ্ছে দিনকে দিন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ লাখ ৪৭ হাজার ১৭৭ জন। অপরদিকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৯৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ১১ হাজার ১৯৭ জন।

করোনা ভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে ভাইরাসটি। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ০৪ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ৭৮০ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৫২ হাজার ২৯৩ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ১৪৭ জন, মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৫৪ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৯৯৪ জন, মৃত্যু হয়েছে ৮৬০৫ জনের।

আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩০৮ জনের।

আক্রান্তের দিক দিয়ে পঞ্চম এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার ২৩০ জনের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা