,

১২ ঘণ্টায় গাজীপুরে ৩ খুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ১২ ঘণ্টায় পৃথক স্থানে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে গাছা থানা এলাকায় সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাতে পোশাককর্মী খুন হন। একই দিন রাতে কাশিপুর থানা এলাকায় স্বামীর পাথরের আঘাতে খুন হন স্ত্রী।

এছাড়া শুক্রবার ভোরে মহানগরের পূবাইল থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে।

জানা গেছে, মহানগরের পূবাইলের নারায়ণকুল এলাকায় ফোনে ডেকে নিয়ে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবুল কাশেম মোল্লা (২৭) উত্তর নারায়ণকুল এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ভোরে মোবাইলে ফোন পেয়ে আবুল কাশেম মোল্লা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে নারায়ণকুল এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখে স্থানীয়রা থানায় ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মাথার পেছন দিকের ডান পাশে, ডান চোখে ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হাতুরি বা লোহার রডজাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য