রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো বিশ্রামে রেজওয়ানা চৌধুরী বন্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুই সপ্তাহ ধরে বাসায় কোয়ারেন্টিনের মধ্যেই ভার্চুয়াল ক্লাস ও সংগীত চর্চা চালু রাখলেও উপসর্গ বাড়তে থাকায় তা বন্ধ রেখেছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

শরীরে ব্যথা ও দুর্বলতা বোধসহ কোভিড-১৯ এর উপসর্গ বাড়তে থাকায় বৃহস্পতিবার থেকে তিনি পুরোপুরি বিশ্রামে রয়েছেন বলে তার বড় বোন ফারিহা আনোয়ার জানান।

শুক্রবার সকালে তিনি বলেন, “চিকিৎসকের পরামর্শে ও তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলছে।”

দুই সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর শারীরিক কোনো জটিলতা ছিল না ৬৩ বছর বয়সী এ সংগীতশিল্পীর। মঙ্গলবার দ্বিতীয় দফায় টেস্টের জন্য তার নমুনা সংগ্রহের কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এক সপ্তাহ পেছানো হয়েছে বলে জানান ফারিহা।

বন্যার কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর থেকেই তার দেখভালের দায়িত্বে আছেন তিনি।

ফারিহা বলেন, বন্যার আক্রান্ত হওয়ার খবরে অনেকেই তার খোঁজখবর নিচ্ছেন। আপাতত বিশ্রামে থাকায় কারো সঙ্গে কথা বলতে পারছে না। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন।

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মত সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি।

সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু