রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের হারাগাছে গ্রাহকের ১৫ কোটি টাকা আত্মসাত : পলাতক এনজিওর তিন পরিচালক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বানুপাড়ায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভুঁইফোর এনজিও বানুপাড়া রুরাল ডেভলপমেন্ট সংস্থার (বিআরডিএস) বিরুদ্ধে।

চলমান করোনার সুযোগে গ্রাহকদের সঞ্চয়ের টাকা না দিয়ে ওই সংস্থার তিন পরিচালক গা ঢাকা দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন সমিতির প্রায় সাড়ে ৫ হাজার গ্রাহক। যাদের অধিকাংশই দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষ।

স্থানীয়রা জানান, ২০১০ সালে হারাগাছ পৌর এলাকায় বানুপাড়া রুরাল ডেভলপমেন্ট সংস্থা নামে ওই সমিতিটি চালু করেন তাজুল, আশরাফুল ও ফরহাদ মিয়া নামের তিন ব্যক্তি। দীর্ঘ দিন ধরে দারিদ্র বিমোচনের নামে সদস্য সংগ্রহ করে আসছিলো সংস্থাটি। যাদের মূল টার্গেটই ছিলো নিম্ম আয়ের মানুষ । এসব নিন্ম আয়ের মানুষের টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে তারা।

ভুক্তভোগী হেসকারু মিয়া, তোফা, নারায়ন, রুবি জানান, তারা কেই তাদের মেয়ের বিয়ের জন্য, কেউবা জমি কেনার জন্য সঞ্চয় জমিয়েছিলেন বানুপাড়া রুবাল ডেভলপমেন্ট সংস্থায়। হঠাৎ করেই গ্রাহকদের সঞ্চয়ের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে সঁটকে পড়েন সমিতির তিন পরিচালক তাজুল মিয়া, আশরাফুল ও ফরহাদ মিয়া। এরই মধ্যে খুলে ফেলা হয়েছে সমিতির সাইনবোর্ডও। আর সঞ্চয়ের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা এসব স্বল্প আয়ের মানুষ।

তবে এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, তারা ক্ষতিগ্রস্থ মানুষদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে কাউনিয়া উপজেলার সারাই উদয় নারায়ন মাছহাড়ী গ্রামের মমেনা ও ফেনসি বেগম জানান, এককালীন সঞ্চয়ের আশায় অন্যের বাড়িতে কাজ করে সপ্তাহে পঞ্চাশ টাকা করে দুইজন মিলে প্রায় দেড় লাখ টাকা জমা দিয়েছেন বানুপাড়া রুরাল ডেভলপমেন্ট সংস্থায়। সঞ্চয়ের টাকা পাবার আগ মুহূর্তে এখানকার কর্মকর্তারা অফিস বন্ধ করে রাতের আধারে চলে গেছেন। উদয় নারায়ন মাছহাড়ী গ্রাম ছাড়াও চাঁনকুঠি, সাহেবগঞ্জ, নাজিরাদহ, মাছহাড়ি, মুদামদন, চারুভদ্র, ধুমেরকুটি, বানুপাড়াসহ ২০টি গ্রামের সাড়ে ৫ হাজার গ্রাহ পাচ বছর মেয়াদে সাপ্তাহিক কিস্তিতে বিশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত জমা করেছিলেন সংস্থাটিতে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, বানুপাড়া রুরাল ডেভলপমেন্ট সংস্থার তিন পরিচালকের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের বিষয়ে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করার পর টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এই তিন পরিচালকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছি। আশাকরি তাদেরকে অল্প কিছুদিনের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারব।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু